শীর্ষ খবর

তামিম ইকবালকে বিসিবি সভাপতি হিসেবে স্বীকৃতি দিল আইসিসি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবালকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বিসিবির প্রতিনিধিত্ব ও প্রশাসনিক কার্যক্রমে তাঁর অবস্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো। আইসিসির এই স্বীকৃতির মাধ্যমে বৈশ্বিক ক্রিকেট প্রশাসনে বিসিবির কার্যক্রম আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

TTaaraaz24১৫ Jul ২০২৬, ০১:২০ PM0 পাঠক0 মন্তব্য
তামিম ইকবালকে বিসিবি সভাপতি হিসেবে স্বীকৃতি দিল আইসিসি
শেয়ার:FacebookXWhatsApp

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।এর আগে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। গত মাসে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পর চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হন তামিম। নবনির্বাচিত সভাপতি হিসেবে এ মাসের শুরুতে স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভাতেও যোগ দিয়েছিলেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দুটি সাব কমিটি গঠন করার কথাও জানিয়েছে আইসিসি। যার একটির শীর্ষ নেতৃত্বে রাখা হয়েছে বিসিবি সভাপতিকে।

Inside Artcle

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা প্রসারের এই সময়ে আইসিসির গঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটি’-র প্রধান করা হয়েছে বিসিবি সভাপতি তামিম ইকবালকে। পাঁচ সদস্যের এই কমিটিতে তামিম ইকবালের সঙ্গে সহযোগী সদস্য হিসেবে থাকছেন- আইসিসিতে ক্রিকেট নামিবিয়ার প্রতিনিধি রুডি ভ্যান বুরেন, বিসিসিআইয়ের দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।

আইসিসি গঠিত দ্বিতীয় সাব-কমিটি ‘গভর্ন্যান্স রিভিউ কমিটি’। এই কমিটির প্রধান করা হয়েছে বিসিসিআই-এর দেবজিৎ সাইকিয়াকে। এই কমিটিতে তাঁর সাথে সদস্য হিসেবে কাজ করবেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মোসাজে এবং আইসিসির স্বতন্ত্র পরিচালক ড. রস রিবাজ।

আপনার প্রতিক্রিয়া জানান

মন্তব্য (0)

Sticky
Popup