কলম্বিয়ায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ৯৬০ কোটি ডলার
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব দাঁড়িয়েছে প্রায় ৯৬০ কোটি ডলার। দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পে মোট অর্থনৈতিক ক্ষতি প্রায় ৩০ ট্রিলিয়ন কলম্বিয়ান পেসো, যা আনুমানিক ৯ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলারের সমান। তবে এই হিসাব এখনো প্রাথমিক এবং উদ্ধার ও ক্ষয়ক্ষতি মূল্যায়ন কার্যক্রম এগিয়ে গেলে তা পরিবর্তিত হতে পারে।
১৯ Aug ২০২৬, ০৬:৪৪ AM2 বার দেখা হয়েছে