শীর্ষ খবর
শীর্ষ খবরনির্বাচন

রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতিমূলক সভা আজ

রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতিমূলক সভা আজ

TTaaraaz24১১ Aug ২০২৬, ০৬:২৫ AM10 পাঠক0 মন্তব্য
রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতিমূলক সভা আজ
শেয়ার:FacebookXWhatsApp

ঢাকা, ১১ আগস্ট ২০২৬: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আজ জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বেলা ১১টায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।

Inside Artcle

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা

নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি এক নজরে:

বিষয়তারিখ ও সময়
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন১৩ আগস্ট ২০২৬
মনোনয়নপত্র যাচাই-বাছাই১৬ আগস্ট ২০২৬
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়১৮ আগস্ট, বিকেল ৪টা
ভোটগ্রহণ২০ আগস্ট, দুপুর ২টা থেকে বিকেল ৫টা
ভোটকেন্দ্রজাতীয় সংসদের অধিবেশন কক্ষ

আপনার প্রতিক্রিয়া জানান

মন্তব্য (0)

sticky add
Popup
রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতিমূলক সভা আজ | তারাজ২৪