মিউজিশিয়ানদের যদি এআই ব্যবহারের সুযোগ থাকে, তবে অবশ্যই তা কাজে লাগানো উচিত: জেমস
প্রযুক্তির দ্রুত রূপান্তরের সঙ্গে বদলে যাচ্ছে সংগীতের জগতও। একসময় একটি গান তৈরির জন্য স্টুডিও, বাদ্যযন্ত্র, দক্ষ সুরকার, গীতিকার এবং দীর্ঘ সময়ের অনুশীলন ছিল অপরিহার্য। এখন সেই সৃজনপ্রক্রিয়ায় যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। নতুন এই প্রযুক্তি সংগীত নির্মাণের পদ্ধতি, শব্দ বিন্যাস, সুরের পরীক্ষা এবং প্রযোজনার ধরনকে ক্রমেই পরিবর্তন করছে।