স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (SFDF) জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগের মাধ্যমে মোট ৪৪টি শূন্য পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন কার্যক্রম শুরু হয়েছে ২৮ জুন ২০২৬ থেকে এবং চলবে ২৭ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
নিজস্ব প্রতিবেদক

পদের বিবরণ
১. উপজেলা ব্যবস্থাপক
- পদসংখ্যা: ১০টি
- গ্রেড: ১০
- বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
২. মাঠ কর্মকর্তা
- পদসংখ্যা: ২৫টি
- গ্রেড: ১৪
- বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
৩. অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
- পদসংখ্যা: ৭টি
- গ্রেড: ১৪
- বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
৪. ড্রাইভার
- পদসংখ্যা: ২টি
- গ্রেড: ১৪
- বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
বয়সসীমা
২০২৬ সালের ১ জুন তারিখ অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করে আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আপলোড এবং আবেদন ফি পরিশোধের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদন ফি
- উপজেলা ব্যবস্থাপক (পদ-১): ২২৩ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)
- মাঠ কর্মকর্তা, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর ও ড্রাইভার (পদ-২ থেকে ৪): ১১২ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)
বিশেষ সুবিধা: অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি মাত্র ৫৬ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ২৮ জুন ২০২৬, সকাল ১০:০০টা
- আবেদন শেষ: ২৭ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা
প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগের বিশেষ দিক