শীর্ষ খবররাজনীতি
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
TTaaraaz24১২ Jul ২০২৬, ০৫:১৯ AM9 পাঠক0 মন্তব্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:০৩
জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। আজ রোববার ভোরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দলীয় সূত্র জানায়, আজ ভোর প্রায় ৪টা ১৯ মিনিটে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি প্রথমে ভূমি প্রতিমন্ত্রী এবং পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া তিনি দুই দফা অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মরহুমের জানাজা তিন দফায় ধানমন্ডির তাকওয়া মসজিদ, হাইকোর্ট প্রাঙ্গণ এবং জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হবে। জানাজার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্য (0)
এই বিভাগে আরও খবর
সব দেখুন
দেশের উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
১২ Jul ২০২৬, ০৪:১৮ AM

রাষ্ট্রপতি মনোনয়নের মাঝে বিএনপি থেকে মির্জা ফখরুলের পদত্যাগ
১৩ Aug ২০২৬, ০৮:১৪ AM

প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী
১২ Jul ২০২৬, ০৪:১৮ AM

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা নিয়ে নতুন আলোচনা | Taaraaz24
০৬ Aug ২০২৬, ১০:১১ AM

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৬: আগস্টে তফসিল, অক্টোবরে ভোটের পরিকল্পনা
১২ Jul ২০২৬, ০৪:১৮ AM



