শীর্ষ খবর

নায়িকার বাসায় কোটি টাকার চুরি! আংশিক সোনা উদ্ধার, তিনজন গ্রেপ্তার

ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সিনেমা ‘তছনছ’। তবে পর্দার ‘তছনছ’-এর বাইরে বাস্তব জীবনও যেন তছনছ হয়ে গেছে তাঁর।

TTaaraaz24১৪ Jun ২০২৬, ১২:০৬ PM4 পাঠক0 মন্তব্য
নায়িকার বাসায় কোটি টাকার চুরি! আংশিক সোনা উদ্ধার, তিনজন গ্রেপ্তার
শেয়ার:FacebookXWhatsApp

ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সিনেমা ‘তছনছ’। তবে পর্দার ‘তছনছ’-এর বাইরে বাস্তব জীবনও যেন তছনছ হয়ে গেছে তাঁর। তাঁর পূর্ব মণিপুরের বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাঁর বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান ঘড়ি চুরি করে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী। এ ঘটনায় গত ২৭ মে কাফরুল থানায় অভিযোগ করেছেন ববির খালাতো ভাই আবদুল কাদের ভূঁইয়া। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Inside Artcle

ফেসবুক পোস্টে ববি জানান, চোরদের সাধারণ চোর ভাবার সুযোগ নেই। তাঁর ভাষ্য, এটি সংঘবদ্ধ, পরিকল্পিত ও পেশাদার অপরাধীদের কাজ। তারা মানুষের কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে লুট করে নিয়ে যায়।

ববি লিখেছেন, ঈদের আনন্দ তাঁর জীবনে গভীর কষ্ট হয়ে এসেছে। দুর্বৃত্তরা তাঁর বাবার স্মৃতি হিসেবে পাওয়া প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকার, টাকা ও বেশ কয়েকটি মূল্যবান ঘড়ি চুরি করে নিয়ে গেছে। তিনি আরও লিখেছেন, এসবের সঙ্গে শুধু সম্পদের নয়, অসংখ্য স্মৃতি, আবেগ ও পরিবারের ভালোবাসা জড়িয়ে ছিল।

আপনার প্রতিক্রিয়া জানান

মন্তব্য (0)

Sticky
Popup
নায়িকার বাসায় কোটি টাকার চুরি! আংশিক সোনা উদ্ধার, তিনজন গ্রেপ্তার | তারাজ২৪